শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইউক্রেনকে আরও ১৩০ কোটি ডলার দেবে আইএমএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ইউক্রেনের জন্য জরুরি সহায়তা হিসেবে শুক্রবার (৭ অক্টোবর) ১৩০ কোটি মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে। খবর আল জাজিরার।

আইএমএফের এক বিবৃতিতে বলা হয়, এই প্যাকেজ ইউক্রেনের অর্থ পরিশোধের জরুরি প্রয়োজন মেটাতে সক্ষম হবে। একই সঙ্গে ইউক্রেনের ঋণদাতা ও দাতাদের কাছ থেকে ভবিষ্যতের আর্থিক সহায়তার ক্ষেত্রে এ অর্থ অনুঘটকের ভূমিকা পালন করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার আইএমএফের এ অর্থসহায়তার কথা জানিয়ে বলেন, এ অর্থ ইউক্রেনে আসবে। তিনি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা ও নির্বাহী বোর্ডকে ধন্যবাদ জানান।

এদিকে জর্জিভা জানান, মূলনীতিগুলো অগ্রাধিকারমূলক ব্যয় এবং আর্থিক স্থিতিশীলতা সুরক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে।

এর আগে গত মার্চে ইউক্রেনের জন্য ১৪০ কোটি মার্কিন ডলারের জরুরি তহবিল অনুমোদন করেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

আইএমএফ ছাড়াও বিশ্বব্যাংক ইউক্রেনের জরুরি প্রয়োজন মেটাতে ৫৩ কোটি মার্কিন ডলার মঞ্জুর করেছে। এ ছাড়া একইদিন মার্কিন কংগ্রেস ইউক্রেনকে সহায়তার জন্য নতুন করে ১২.৩ বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ