শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

খাগড়াছড়ি জেলা পরিষদ ভবনের ছাদ ভেঙে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন ভবনের ছাদ ভেঙে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। একই  ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

আজ শনিবার (০৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদের নতুন ভবনের ছাদ নির্মাণ কাজ করার সময় হঠাৎ করে ওপর থেকে ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে হাসপালেই একজনের মৃত্যু হয়। পরে ছাদের নিচে চাপা পড়া এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা গেছেন। ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন নিহত হয়েছেন। পরে ছাদের নিচে চাপা পড়া আরেক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো. রিয়াদুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় উদ্ধার কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার কাজ করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, আমি দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে এসেছি। এখানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও রেড ক্রিসেন্টের লোকজন উদ্ধার কাজ করছে। উদ্ধার কাজ শেষ হলে তদন্ত সাপেক্ষে এই কাজের ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ