শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ সহকারী শিক্ষক নিয়োগের ফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।

আজ সোমবার (২৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এতথ্য জানান।

তিনি বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাই পূর্বক চূড়ান্ত করে এ পরীক্ষার ফলাফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।

বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। এগুলোয় মোট শিক্ষক আছেন প্রায় পৌনে চার লাখ। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ থাকায় অনেকেই অবসরে গেছেন। ফলে শূন্য পদের সংখ্যাও বেড়েছে।

এ অবস্থায় ৩২ হাজার ৫০০ পদে নিয়োগের জন্য ছাড়পত্র দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ নিয়োগের জন্য ইতিমধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন ১৩ লাখের বেশি প্রার্থী। এখন তারা ফলের অপেক্ষায় আছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদেই নিয়োগ দেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ