মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

নিরাপত্তা পরিষদে বাংলাদেশের প্রার্থিতা বিবেচনা করবে নাইজেরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাইজেরিয়ার যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতি বিষয়ক মন্ত্রী অধ্যাপক ইসা আলী ইব্রাহিম পান্থামি জানিয়েছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের অস্থায়ী সদস্য পদের প্রার্থিতায় বিবেচনা করবে নাইজেরিয়া। এছাড়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী দেশটি।

আজ শনিবার সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন নাইজেরিয়ার এই মন্ত্রী। এ সময় নাইজেরিয়ান রাষ্ট্রদূতসহ উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ইব্রাহিম পান্থামি জানান, নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তর অর্থনীতির দেশ। আফ্রিকার ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্র নাইজেরিয়া। সে কারণে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে বাণিজ্য বাড়াতে চাই। বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নাইজেরিয়ার ব্যবসায়ীদের উৎসাহিত করছি। একইভাবে বাংলাদেশের ব্যবসায়ীদেরও নাইজেরিয়ায় বাণিজ্যের সুযোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, কয়েকটি ব্যাপারে বেশ পজিটিভ আলোচনা করেছি। যেমন দুই দেশের বিজনেস টু বিজনেসে যারা আছেন, তাদের একটি অ্যাসোসিয়েশন গড়ে তোলা, একটা মুক্ত বাণিজ্য চুক্তি করা যায় কি না সেটা দেখা, বাংলাদেশের বিনিয়োগকারীরা সে দেশে বিনিয়োগ করতে পারেন কিনা সেটাও দেখার বিষয়।

তিনি বলেন, নাইজেরিয়ার বিপুল পরিমাণ জমি আছে, সেখানে কৃষিখাতে বিনিয়োগ করতে পারি, ওরাতো তেলসমৃদ্ধ দেশ, সে দিক থেকে কথা হয়েছে। ওরা আগ্রহী বাংলাদেশের যে ১০০ অর্থনৈতিক জোন আছে, সেখানে তারা বিনিয়োগ করতে চায়, এ ব্যাপারটি স্টাডি করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ