শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কাশ্মীরের প্রখ্যাত আলেম মুফতি আব্দুল গনী আজহারির ইন্তিকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুসাইন আহমাদ খান।।

কাশ্মীরের বিজ্ঞ আলেম মুফতি আব্দুল গনী আজহারি ইন্তিকাল করেছেন। তার মৃত্যুতে কাশ্মীর থেকে সাহরানপুর পর্যন্ত শোকের ছায়া নেমে এসেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমসূত্রে জানা গেছে, মাওলানা আজহারী গতকাল (১৯ জানুয়ারি) দারুল উলুম দেওবন্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেল তিনটায় সাহরানপুরে তাকে দাফন করা হয়।

মুফতি রহ. মাজাহিরুল উলুম সাহরানপুর, দারুল উলুম দেওবন্দ ও জামিয়া আজহার মিসর থেকে পিএইচডি অর্জন করেন।

তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞ আলেমে দ্বীন। কুরআনের তাফসির, ইলমে হাদিস ও ইসলামি আইনশাস্ত্র, বিশেষভাবে তুলনামূলক আইনশাস্ত্রে বিজ্ঞ পণ্ডিত ছিলেন।

তিনি দারুল উলুম দেওবন্দে মুদাররিস থাকাকালীন ইন্তিকাল করেন। সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ