শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ফের বন্দুকধারীদের গুলিতে যুক্তরাষ্ট্রে নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় চীনা নববর্ষের উৎসবে হামলার পর আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। তিনটি পৃথক হামলায় ৯ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৩ জানুয়ারি) হামলার ঘটনা ঘটে।

আইওয়া প্রদেশের ডেস মোইনেস শহরের একটি যুব প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার হানা দেন বন্দুকধারীরা। স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন তারা। এ সময় গুলিতে জখম হন দুই শিক্ষার্থীসহ ৩ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক ছিলো। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন ওই দুই ছাত্রের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় শিক্ষকের চিকিৎসা চলছে।

ডেস মোইনেস পুলিশ জানিয়েছে, মৃতদের এখনও শনাক্ত করা যায়নি।

ঘটনার পর স্কুল থেকে পালিয়ে যান বন্ধুকধারীরা। তাদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পরে শহরের রাস্তায় একটি গাড়ি আটক করা হয়। সেখান থেকে তিন জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। স্কুলে হামলার নেপথ্যে তাদের যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে, উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে শহরে পৃথক দুটি হামলায় মৃত্যু হয়েছে মোট ৭ জনের। আহত আরও অনেকে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে কয়েক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে শনিবার রাতে ক্যালিফোর্নিয়াতে হামলা হয়। ৭২ বছর বয়সি এক বন্দুকধারী মন্টেরে পার্কে চীনা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে এলোপাথাড়ি গুলি চালান। তার গুলিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে। পরে পুলিশ ঘিরে ফেললে নিজের শরীরে গুলি করে আত্মঘাতী হন অভিযুক্ত। তার পর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই আরও তিন হামলার ঘটনা ঘটলো।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ