মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

উত্তর কোরিয়ার রাজধানীতে ৫ দিনের লকডাউন ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উত্তর কোরিয়া ‘শ্বাসযন্ত্রের অসুস্থতার’ কারণে রাজধানী পিয়ংইয়ংয়ে পাঁচ দিনের লকডাউন ঘোষণা করেছে। বুধবার এক খবরে এ কথা জানা গেছে।

সিউল ভিত্তিক এনকে নিউজের খবরে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের বাসিন্দাদের বুধবার থেকে রোববার পর্যন্ত তাদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া প্রতিদিন তাদের একাধিক তাপমাত্রা পরীক্ষার ফলাফল অবশ্যই জমা দেয়ার কথাও বলা হয়েছে।

খবরে বলা হয়, নোটিশে কোভিড-১৯ এর উল্লেখ না করে বলা হয়েছে সম্প্রতি রাজধানীতে সাধারণ ঠান্ডাজনিত রোগ ছড়িয়ে পড়েছে।

এদিকে এর আগে পিয়ংইয়ংয়ের বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘এনকে নিউজ’ বলেছে, লকডাউনের আভাস পেয়ে রাজধানীর বাসিন্দাদের মধ্যে কেনাকাটার ধুম পড়ে গিয়েছিল।

তবে দেশটির অন্যান্য এলাকাতেও লকডাউন জারি করা হয়েছে কি-না তা স্পষ্ট নয়। দেশটির সরকারি সংবাদ মাধ্যম নতুন কোনো পদক্ষেপের কথা ঘোষণা করেনি।

উত্তর কোরিয়ায় বর্তমানে সাইবেরীয় অঞ্চলের মতো ঠান্ডা পড়ছে। দেশটির তাপমাত্রা মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর কোরিয়া গত বছর এপ্রিলে প্রথম করোনা ছড়িয়ে পড়ার কথা স্বীকার করেছিল। মাত্র তিন মাসের মাথায় তা নিয়ন্ত্রণেরও ঘোষণা দিয়ে উত্তর কোরিয়া একে অলৌকিক বলে বর্ণনা করেছিল। সূত্র : বাসস

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ