বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার সময়সূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ নভেম্বর।

সম্প্রতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় থেকে থানা, জেলা ও বিভাগীয় কমিটির সদস্য এবং সংশ্লিষ্টদের উদ্দেশে পাঠানো এক জরুরি বার্তায় এ সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, থানা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতা ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা ১ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।

এরপর ২৮ ও ২৯ নভেম্বর (শনিবার ও রবিবার) দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব জেলা ও বিভাগীয় কমিটিকে পরামর্শ সভা আহ্বান করে থানা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতার তারিখ ও স্থান নির্ধারণ করতে হবে।

এ ছাড়া যেসব থানা, জেলা, মহানগর ও বিভাগীয় কমিটির মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে, সেসব কমিটি নিয়মতান্ত্রিকভাবে নবায়ন করে কেন্দ্রীয় কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন হিফজ শিক্ষাবোর্ডে নিবন্ধিত নয়—এমন কোনো প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

প্রতিযোগিতার সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য জেলা ও বিভাগীয় কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে আহ্বান জানিয়েছে ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন হুফফাজুল কুরআন বাংলাদেশের সভাপতি হাফেজ ক্বারী আব্দুল হক, সাধারণ সম্পাদক হাফেজ মো. নাসির উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. আজম খান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ