শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ঢাকায় হঠাৎ ইন্টারনেট বিভ্রাট, জানা গেল কারণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ইন্টারনেট ব্যবহারে সমস্যা হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার পর থেকে হঠাৎ করেই ইন্টারনেটের গতি কমে যায় অনেক গ্রাহক জানিয়েছেন। কোথাও কোথাও সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক ব্যবহারকারী পোস্ট দিয়ে ঘটনার কারণ জানার চেষ্টা করছেন। হিমেল আহমেদ নামে একজন ফেসবুকে লিখেছেন, কাউকে ফোন দিয়ে পাচ্ছি না। কল ঢুকে না। মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ডেও একই অবস্থা। ঘটনা কী? নাকি কাকতালীয় ব্যাপার।

ইমরান নামে একজন ফেসবুকে লিখেন, মোবাইল ডাটাসহ (মাঝে মাঝে আসে) ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ ঢাকায়। কারণ কী মহাখালীর আগুন?
 
বাংলামোটারে বেসরকারি চাকরিজীবী আশরাফ হোসেন বলেন, বিকেল ৫টার পর থেকে মোবাইলে ইন্টারনেট গতি একেবারে কমে গেছে। মাঝে মাঝে চলে যায় আবার আসে।
 
বিভিন্ন প্রতিষ্ঠানেও খোঁজ নিয়ে জানা গেছে, ব্রডব্যান্ড ইন্টারনেট গতি সন্ধ্যা থেকে কম পাচ্ছিলেন তারা। এতে কাজেও বিঘ্ন ঘটছে।
  
জানা গেছে, রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারের আগুনের কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।
 
ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান নেক্সট অনলাইনের এজিএম মাহফুজুল ইসলাম জানান, মহাখালীর যে ভবনটিতে আগুন লেগেছে সেখান থেকে অনেকগুলো ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (আইএসপি) প্রতিষ্ঠান সেবা দিয়ে থাকে।

তিনি বলেন, আইটি সেক্টরের অনেকগুলো সার্ভিস চলে মহাখালীতে খাজা টাওয়ার থেকে। শুধু ইন্টারনেটই নয়, আরও অনেক সার্ভিস আছে ওখানে। এখন আইএসপি অনেক বেশি অর্গানাইজড। এক জায়গায় সমস্যা হলে বিকল্প উপায়ে কাজ চালানো হয়। তারপরেও ভবনে আগুন লাগার কারণে অনেক সমস্যা পোহাতে হচ্ছে। আর্থ কমিউনিকেশনের একটা বড় ধরণের আইআইজিও আছে ওখানে; এছাড়া অধিকাংশ আইএসপির পপ ওখানে। আগুনের কারণে কমবেশি সব প্রতিষ্ঠানের উপর প্রভাব পড়ছে।
 
প্রসঙ্গত, রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারের ১৩ তলায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনের ১৩ ও ১৪ তলায় থাকা লোকজনের মধ্যে। এ সময় ভবনের ১৪ তলা থেকে দড়ি বেয়ে নামতে দেখা যায় অনেককে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ