বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আগুনে পুড়ে ছাই দোকান ও বসতবাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ময়মনসিংহের গৌরীপুর ও নেত্রকোনা জেলার পূর্বধলার সীমান্তবর্তী বাণিজ্যিক এলাকা শ্যামগঞ্জ বাজারে অগ্নিকান্ড ৫টি দোকান ও ৩টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১ টার দিকে  শ্যামগঞ্জ বাজারের ব্যবসায়ী সাইফুলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাজারের উপজেলা করেসপন্ডেন্ট (গৌরীপুর) ময়মনসিংহ। খবর পেয়ে গৌরীপুর ও পূর্বধলা ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন ও পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদ প্রিন্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা বলেন, গৌরীপুর ও পূর্বধলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এই মুহূর্তে বলা যাচ্ছে না।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ