সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

পদ্মা সেতুতে ১২০ কিলোমিটার গতিতে ছুটলো ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে মাওয়ার প্রান্তে ১২০ কিলোমিটার গতিতে ছুটলো পরীক্ষামূলক ট্রেন।

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি ৬০ কিলোমিটার বেগে ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

পদ্মা রেল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সহকারী প্রকৌশলী মো. শাদমান শাহরিয়া বলেন, সকাল সাড়ে ৭টার দিকে আন্তঃনগর ট্রেন ৬০ কিলোমিটার বেগে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। একই ট্রেনটি সকাল সাড়ে ৯টার সময় ৮০ কিলোমিটার বেগে মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসে।

এরপর সকাল ১০টা ৪০ মিনিটে ভাঙ্গা থেকে মাওয়া উদ্দেশ্যে ১০০ কিলোমিটার বেগে ছেড়ে যায়। বেলা সাড়ে ১১টার সময় ভাঙ্গার উদ্দেশ্যে ১২০ কিলোমিটার বেগে ট্রেনটি ট্রায়াল রান করানো হয়। পরপর দুদিন এভাবে চালানো হবে।

ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার এম শাজাহান বলেন, ট্রেনটি ঈশ্বরদী থেকে রাতেই ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে পৌঁছায়। ভাঙ্গা ঢাকা রেলপথ ও পদ্মা রেলওয়ে ব্রিজের ওপর দিয়ে যাত্রীবাহী ট্রেন ও পণ্যবাহী ট্রেন গতি পরীক্ষার জন্য ট্রায়াল দেওয়া হয়। প্রথম ট্রায়ালে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে, দ্বিতীয় ট্রায়ালে সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে, তৃতীয় ট্রায়ালে সর্বোচ্চ ১০০ কিলোমিটার ও সর্বশেষ ১২০ কিলোমিটার গতিতে চলাচল করে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ