শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন সায়েদাবাদে অবৈধ ১০০ বাস কাউন্টার সিলগালা

মাত্র ৭ মাসে পবিত্র কুরআনের হাফেজ হলো মাহিদুর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মাত্র সাত মাসে হাফেজ হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল কন্যানগর দারুল-উলুম কওমি মাদরাসার শিক্ষার্থী মাহিদুর রহমান (১১)। সে জেলার গোমস্তাপুর উপজেলার বিসিক্ষত্র গ্রামের আনিসুর রহমানের ছেলে।

নাচোল কন্যানগর দারুল-উলুম কওমি মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মো. মাহমুদ হাসান বলেন, আমার ছাত্র ও শিক্ষকতার জীবনে কোনো শিক্ষার্থীর এমন মেধা দেখিনি। এ মেধা আমরা কাজে লাগিয়েছি।

মাদরাসার মোহতামিম মাওলানা আব্দুর রহমান বলেন, একজন শিক্ষার্থীকে কুরআনের হাফেজ হতে আড়াই থেকে তিন বছর সময় লাগে। কিন্তু মাহিদুর রহমানকে আল্লাহ অনেক বেশি মেধা দিয়েছেন। এ জন্য সে মাত্র সাত মাসে কোরআনের হাফেজ হয়েছে।

মাদরাসার দাতা সদস্য আনসার আলী জানান, মাহিদুর সাত মাসে কুরআনে হাফেজ হয়েছে এটি আমাদের সবার গর্ব। আমি যখন এ প্রতিষ্ঠানটি গড়ে তুলি তখন আমার এমন ইচ্ছে ছিল। আমার ইচ্ছে পূরণ হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ