বরগুনার পাথরঘাটার বাসিন্দা মো. ইব্রাহিম খলিল উল্লাহ যায়েদ (১৪) নামের এক মাদরাসা শিক্ষার্র্থী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে মা মোসাঃ রাজিয়া বেগম পাথরঘাটা থানায় ১৫ সেপ্টেম্বর একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ ইব্রাহিম খলিল পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মো. জয়নাল খানের ছেলে। সে ঢাকার আব্দুল্লাহপুর এমদাদুল উলুম মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।
ইব্রাহিম খলিলের মা রাজিয়া বেগম বলেন, গত বুধবার বিকেলে পাথরঘাটার বাসা থেকে ইসলাম পরিবহনের গাড়িতে ঢাকার আব্দুল্লাহপুরের মাদরাসার উদ্দেশে রওনা দেয়। পরদিন বৃহস্পতিবার বিকেলে মাদরাসার প্রধান শিক্ষক মো. আবু হানিফার সঙ্গে যোগাযোগ করে জানা যায় ইব্রাহিম খলিল মাদরাসায় যায়নি। পরে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
