সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

ফেনীতে বাস চাপায় ৩ অটোরিকশা যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সমিতি বাজার এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি সমিতি বাজার কবরস্থান এলাকায় মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রামগামী দ্রুতগতির একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বেপরোয়া গতির বাসটিকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ