সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

হাতিয়াতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।  তবে পুলিশ বলছে, ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

নিহত মোহাম্মদ খবির উদ্দিন (৬৪) উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর গ্রামের খবির ডুবাইয়ের বাড়ির আহম্মদ করিমের ছেলে। 

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কাজীর টেক গ্রামে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করেছে বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কাজীর ট্যাক গ্রামের বেলাল নদী থেকে মাছ ধরে বাড়িতে প্রবেশ সময় দেখতে পান ঘরের জানালার পাশে কে যেন দাঁড়িয়ে আছে। পরবর্তীতে তিনি চোর বলে চিৎকার করলে আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে চোরকে ধরার জন্য ধাওয়া করে।  একপর্যায়ে চোর নিজেকে রক্ষা করার জন্য দৌড় দিলে বাড়ির পাশে খালে পড়ে মারা যায়। তবে নিহতের মাথায় এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ