সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

চুনারুঘাটে অসহায় পরিবারকে ঘর তৈরী করে দিল 'লতিফি হ্যান্ডস'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আব্দুর রউফ আশরাফ,হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে এক অসহায় পরিবারকে নতুন ঘর তৈরী করে দিল লতিফি হ্যান্ডস।

জানা যায়, গত ৪ ঠা অক্টোবর বৃহস্পতিবার বিকালে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অসহায় তৌফিক মিয়াকে নতুন ঘর এবং তৈজসপত্র উপহার দিয়েছে লতিফি হ্যান্ডস।

লতিফি হ্যান্ডসের ব্যবস্থাপনায় নোয়াগাঁও গ্রামের  মৃত আব্দুর রশিদ এর ছেলে তৌফিক মিয়াকে নতুন ঘর এবং সাংসারিক জিনিসপত্র হস্তান্তর করা হয়েছে। এর পূর্বে গত ১৯ সেপ্টেম্বর তৌফিক মিয়ার ঘরটি আগুনে পুড়ে যায়। বিষয়টি লক্ষ্য করে এগিয়ে আসে লতিফি হ্যান্ডস।

নতুন ঘর পেয়ে তৌফিক মিয়া বলেন, আমি ভাবতে পারিনি আমি নতুন ঘর পাবো। ঘরের পাশাপাশি আমাকে হাড়ি - পাতিল, লেপ-তোষক সহ তৈজসপত্র দেওয়া হয়েছে।  আমি লতিফি হ্যান্ডস কে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে জানতে চাইলে আনজুমানে তালামিযে ইসলামীয়া হবিগঞ্জ জেলার সভাপতি আমিনুল ইসলাম তাহসীন বলেন, লতিফি হ্যান্ডস অসহায় ও দুঃখীদের পাশে সব সময় কাজ করে যাচ্ছে। রঈসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী রহ. এর মানবসেবা মূলক যে শিক্ষা এর প্রতিফলন লতিফি হ্যান্ডস করে যাচ্ছে। তার সন্তান বড় ছাহেব কিবলাহ আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলীর হাত ধরে এর মানসেবা মূলক কার্যক্রম প্রসারিত হচ্ছে।

নতুন ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা তালামিযের সভাপতি আমিমুল ইহসান তাহসীন, আল ইসলাহ ঢাকা মহানগর এর সাবেক সদস্য কাওছার আহমেদ, তালামিযের চুনারুঘাট পৌর শাখার সভাপতি হাফিজ আহমেদ ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান অলি, ৫ নং শানখলা ইউনিয়ন সভাপতি মো সাইফুর রহমান প্রমুখ।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ