বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নোয়াখালীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নোয়াখালী প্রতিনিধি,

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। 

গ্রেফতার আব্দুর রহমান ওরফে বাবুল (৩২) লক্ষীপুরর জেলার চন্দ্রগ্রঞ্জ থানার তিতারকান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে উপজেলার ছয়ানী ইউনিয়নের দুর্লবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।

তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ২০১৫ সালে ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে গ্রেফতারকৃত আসামি আব্দুর রহমান বাবুল ও মামলার অপরাপর আসামীগণ পরষ্পর যোগসাজসে মামলার ভিকটিম নিশাত সেলিম (৫০) কে হত্যা করে। হত্যাকান্ডের পর আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। পরে আদালত পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গ্রেফতারী পরোয়ানা জারি করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হ স্তান্তর করা হয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ