সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

মাগুরার শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে কচুবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আরশেদ শেখ কানু (৪৫)  সবিরন বেগম (৪০)।  এই ঘটনায় জাহাঙ্গীর শেখ ( ৪২) নামের এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, ভোর পৌনে ৪টার দিকে আমল শেখের রান্নাঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে পাশের ঘরে থাকা সবিরন আগুনে পুড়ে যান। প্রতিবেশী আরশেদ শেখ ও জাহাঙ্গীর শেখ এগিয়ে আসলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নেওযার পর আরশেদ শেখের মৃত্যু হয়।

শ্রীপুর  ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জাহাঙ্গীর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দুই জনের মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, কচুবাড়িয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্ততি চলছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ