সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

সরকার জনগণের কাছে  সীমাহীন দুর্নীতির জবাব দিতে হবে : জমিয়ত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, দেশ আজ গভীর সংকটে নিপতিত, খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে খেটে খাওয়া সাধারণ মানুষদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রতিনিয়ত কমছে। 

তিনি আরো বলেন, অসহনীয় এই পরিস্থিতি সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণেই তৈরী হয়েছে। সরকারকে জনগণের  নিকট এসব দুর্নীতির জবাব দিতে হবে এবং আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই দিতে হবে।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল ৩ টায় নীলফামারী জেলার বাণিজ্যিক শহর সৈয়দপুর বাংলা হাইস্কুল মাঠে  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।