সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

প্রত্যেক মহল্লায় শুদ্ধভাবে কুরআন শিক্ষার মক্তব থাকা প্রয়োজন : সাইয়্যেদ হাসান মাদানী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার কোর্টবাড়ি রোডে অবস্থিত ইক্বরা মা’হাদুল হক মুজাফ্ফরুল উলুম মাদরাসার নূরানী বিভাগের ছাত্রদের কুরআনুল কারীমের সবক প্রদান উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সবক প্রদান করেন রাসুল সা. এর ৩৪তম বংশধর সাইয়েদ হাসান মাদানী।

সবক প্রদান অনুষ্ঠানের আলোচনায় হজরত মাদানী প্রত্যেক মহল্লায় এবং কয়েক ঘর পর পর সহিহ শুদ্ধভাবে কুরআনুল কারীমের মক্তব থাকা প্রয়োজনীয়তা তুলে ধরেন। 

আলোচনার পর তিনি মা’হাদের প্রতিষ্ঠাতা ও রাজধানীর ঐতিহ্যবাহী শাহজাহানপুর রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতী সুলতান আহমদ জাফরিসহ যারা পরিশ্রম করে বাচ্চাদের কুরআনুল কারীমের এ মহৎ কাজ পরিচালনা করছেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করেন।

অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বেলাল একাডেমির মুহতামিম মুফতী শামসুল আরেফীন সাদী, কুমিল্লা কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী আবুল হাসান রাজাপুরী, মাদ্রাসায়ে আশরাফিয়ার মুহতামিম মুফতী জিলানী, শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী রহ: এর সুযোগ্য সন্তান হাফেজ মাওলানা জামিল আহমাদ, মাওলানা মোশাররফ হোসেন, মুফতী আব্দুল আওয়াল, বলারামপুর কেন্দ্রীয় মসজিদের সভাপতি আলহাজ্ব শাহ আলম, কোর্টবাড়ি বার্ড কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন, সুধন্যপুর মাদ্রাসার সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান, রাণীর বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হাশেম, কুমিল্লা জেলা ট্রাক-কাভার্ড ভ্যান মালিক পরিষদের সভাপতি আলহাজ্ব মোস্তফাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ