বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ভৈরবে দুর্ঘটনা: ৪ রুটে ট্রেন চলাচল বন্ধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনার কারণে ৪ রুটে রেলযোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টা নাগাদ ভৈরব জংশনের কাছে জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী ট্রেন এগারোসিন্দুরের। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই।

দুর্ঘটনার ফলে, ঢাকা-সিলেট, ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-নোয়াখালী এবং ময়মনসিংহ-চট্রগ্রাম রেলপথে রেলযোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থে‌কে একটি উদ্ধারকারী রি‌লিফ ট্রেন ভৈরবের উদ্দেশে রওনা দিয়েছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ