শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন সায়েদাবাদে অবৈধ ১০০ বাস কাউন্টার সিলগালা

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত মাদরাসা শিক্ষক মাওলানা জুবায়েরের জানাযা সম্পন্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

|| কাউসার লাবীব ||

কিশোরগঞ্জের ভৈরবে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত রাজধানীর মুগদা থানাধীন মাণ্ডার মারকাজুল উলুম আল ইসলামিয়া ঢাকার শিক্ষক মাওলানা কারী জুবায়ের আহমাদের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় মরহুমের নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গণে তার জানাযার নামাজ আদায় করা হয়। এতে ইমামতি করেন ভৈরবের প্রবীণ আলেমে দ্বীন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. এর খলিফা, শায়খুল হাদীস মাওলানা আব্দুল আহাদ।

মাওলানা কারী জুবায়ের আহমাদের এই আকষ্মিক মৃত্যুতে এলাকায় ইতোমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে।

গতকাল সোমবার (২৩ অক্টোবর) মাসিক ছুটি শেষে দুর্ঘটনায় পড়া ওই ট্রেনে ঢাকার কর্মস্থলে ফিরছিলেন মাওলানা কারী জুবায়ের আহমাদ। দুর্ঘটনায় প্রথমে তিনি মারাত্মক আহত হন। এরপর তাকে ঢাকায় আনা হচ্ছিলো। কিন্তু নরসিংদী আসার পর তার অবস্থা আশঙ্কাজনক হলে সেখানেই একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা কারী জুবায়ের আহমাদের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার পৈলনপুর গ্রামে। তার ছয় মাসের একটি সন্তান রয়েছে।

প্রসঙ্গত, সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারো সিন্ধুর গোধুলী ট্রেনের সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল, আর যাত্রীবাহী ট্রেনটি যাচ্ছিল ভৈরব থেকে ঢাকায়। ভৈরব রেল স্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে ট্রেন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ