সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

ঢাকার সঙ্গে সারা দেশের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় হামুনের কারণে ঢাকা (সদরঘাট) থেকে দেশের উপকূলীয় অঞ্চলসহ সারা দেশের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার সঙ্গে সব রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল থেকে সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যাচ্ছে না বলে জানা গেছে।

বাংলাদেশ অভ্যান্তরীণ লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘আজ (মঙ্গলবার) বিকেল থেকে উপকূলসহ সারা দেশের সঙ্গে ঢাকার (সরদঘাট) লঞ্চ যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে বিআইডাব্লিউটিএ।

সেই নির্দেশনা অনুযায়ী আমরা লঞ্চ চলাচল বন্ধ রেখেছি।’ 
তিনি আরো বলেন, উপকূল এলাকায় যে লঞ্চগুলো আছে, তাদেরকে সেখানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

মঙ্গলবার বিকেল থেকেই উপকূলীয় এলাকায় লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে।

লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর-ভোলা রুটের ফেরি চলাচলও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ঘাট থেকে স্পিডবোটসহ অন্যান্য নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।
চাঁদপুর-ঢাকাসহ আরো কয়েকটি নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ আছে।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ