সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। শনিবার বেলা ১১টা থেকেই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, সকাল ১০টায় নারায়ণগঞ্জ থেকে ট্রেন ছেড়ে গেছে। এরপর আর ঢাকা থেকে ট্রেন আসেনি। দুপুর ১২টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ থেকে ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি বন্ধ রাখা হয়েছে। নাশকতার কারণে কিনা সেটা বলতে পারছি না। পরবর্তীতে এই ট্রেন সোয়া ২টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, দুষ্কৃতিকারীরা রেললাইন অথবা ট্রেনে নাশকতা চালাবে এমন একটি সংবাদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে রেল স্টেশনগুলোতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। যাদের সন্দেহ হচ্ছে তাদের তল্লাশি করে নাম পরিচয় জানা হচ্ছে। এছাড়া চাষাঢ়া থেকে আমাদের ফতুল্লার পাগলা পর্যন্ত রেললাইন চেক করা হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, আমরা এখনও পর্যন্ত কোনো বিস্ফোরক দ্রব্য জব্দ করিনি বা আমাদের চেকপোস্টে কেউ আটক নেই। তবে আমরা খবর পেয়েছি ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইনে কোনো বিস্ফোরক সদৃশ বস্তু রয়েছে। বিষয়টি আমি ফতুলà§