সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় শূরা অধিবেশন সম্পন্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশের প্রাচীনতম দ্বীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় শূরা অধিবেশন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) মৌলভীবাজার শেখবাড়ী মসজিদে হযরত বেলাল (রাযি.) মিলনায়তনে সংগঠনটির আমির আল্লামা মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভীর সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেনে যুগ্ম মহাসচিব মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী ও মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরীর যৌথ সঞ্চালনায় বিগত বছরে সংগঠনের সকল কার্যক্রমের ওপর প্রতিবেদন তুলে ধরে অবিলম্বে গাজায় ইসরায়েলি আক্রমণ বন্ধ সহ বিভিন্ন বিষয়ে আহ্বান জানানো হয়।

উপস্হিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, ইসলামি চিন্তাবিদ মুফতি মুজিবুর রহমান চাটগামী, সিলেট ইমাম সমিতির সভাপতি মাওলানা শিহাব আহমদ, কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মুফতি শফিকুর রহমান, বাহুবল চলিতাতলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালেক , দারুল এরশাদ বহুলা মাদ্রাসার মুহতামিম মাওলানা জাবের আল হুদা চৌধুরী, আশুগঞ্জ মাদরাসার শাইখুল হাদীস আল্লামা মোশাররফ হোসেন, রেঙ্গা মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাজিদুর রহমান, বি-বাড়িয়া উচালিয়া পাড়া মাদরাসার মুহতামিম মাওলানা জহিরুল ইসলাম, আঞ্জুমানের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, বরুণা মাদরাসার মুহাদ্দিস মাওলানা রশিদ আহমদ হামিদ, মাওলানা আশরাফ আলী হরসপুরী প্রমুখ।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ