বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সাতকাছেমিয়া মাদরাসার তিন দিনব্যাপী সম্মেলন শুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

পিরোজপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদরাসায় শুরু হচ্ছে ‘ইসলামি সম্মেলন।’

মাদরাসা সূত্রে জানা যায়, ১৭, ১৮ ও ১৯ নভেম্বর (শুক্র,শনি ও রবিবার) মাদরাসা প্রাঙ্গণে ৮৩ তম বার্ষিক ইসলামী সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

সম্মেলনে সভাপতিত্ব এবং হাফেজ ও দাওরায়ে হাদীস(মাস্টার্স সমমান) উত্তীর্ণ ছাত্রদের পাগড়ী সম্মাননা প্রদান করবেন আল্লামা আব্দুর রউফ (ঢাকার হুজুর)।

প্রথম দিন বয়ান করবেন, শামছুল হক সদর সাহেব হুজুরের পৌত্র মুফতি উসামা আমিন, মুফতি মাকছুদুল হাসান, মুফতি ইমরান হুসাইন মুজাহিদী। দ্বিতীয় দিন মুফতি আহমাদুল্লাহ উজানবি, মুফতি ওয়াহীদুল ইসলাম,মুফতি ইমতিয়াজ মাসরুর কাসেমি। তৃতীয় দিন মাওলানা নাসির উদ্দীন যুক্তিবাদী(গোপালগঞ্জী)সহ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।

এদিকে সম্মেলনে যোগ দিয়ে উভয় জাহানের কল্যাণ অর্জনের আহ্বান জানিয়েছেন মাদরাসার মুহতামিম ও খিলগাঁও পাকা মসজিদের ইমাম মাওলানা মুস্তাফিজুর রহমান ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ