সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

নামাজ পড়তে যাওয়ার পথে গাড়ি চাপায় মুসল্লির মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি>>

নোয়াখালীর সুবর্ণচরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে মাইক্রো বাস চাপায় এক মুসল্লির মৃত্যু হয়েছে।  

নিহত নুরুল হক বাচ্চু (৫৯) উপজেলার চরজুবলী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বানুর বাপেরগো বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে।    

সোমবার (২০ নভেম্বর) ভোর রাতের দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে  এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতের দিকে ফজরের নামাজ পড়তে তসবিহ হাতে নিয়ে ঘর থেকে বের হন বাচ্চু। পরবর্তীতে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে আসলে তাকে একটি অজ্ঞাত মাইক্রো বাস চাপা দিয়ে চলে যায়।  এতে তিনি গুরুত্বর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন।  পরে স্থানীয় লোকজন তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।    
  
চরজব্বর থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল ওয়ারেছ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভোর রাতের দিকে অজ্ঞাত কোনো গাড়ি ওই মুসল্লিকে চাপা দিয়ে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করে।  

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ