দেশের প্রাচীনতম অরাজনৈতিক সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ইসলাহী জোড় ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শেখবাড়ি জামিয়া মাদানিয়া ক্বাওমিয়ার ইসলামী মহাসম্মেলন সফলের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আঞ্জুমানে হেফাজতের প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা ফতেহপুরী বলেন, কুরআন সুন্নাহর আলোকে সু-সংগঠিত খোদাভীরু জাতি ও সমাজ গঠন ও আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ১৯৪৪ সালে গঠিত হয় আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কুতবে দাওরান মুজাদ্দিদে যামান শাইখুল ইসলাম আল্লামা লুৎফুর রহমান শায়খে বর্ণভী (রহ.) এ সংগঠন প্রতিষ্ঠাতা করেন।
এà¦