সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

শিবচরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

তানবিরুল হক আবিদ 
বিশেষ প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় মো. ইবরাহীম (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের শিকদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


নিহত ইবরাহীম উপজেলার মাদবরেরচর ইউনিয়নের লপ্তীকান্দি এলাকার হিরু খানের ছেলে। মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্র ছিল সে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শিবচরের মাদবরেরচর ইউনিয়নের শিকদার কান্দি এলাকায় রেল লাইনের পাশে আড্ডা দিচ্ছিল ইবরাহীম। এ সময় ভাঙ্গা থেকে ছেড়েআসা ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে ইবরাহীমের ধাক্কা লাগে।

এতে ইবরাহীম গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।