মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

খুলনার ৩টি আসনে আওয়ামী লীগের নতুন প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ, 

খুলনা প্রতিনিধি 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার বিকাল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নাম ঘোষণা করেন। 

খুলনা জেলার ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে ৩টিতে নতুন মুখ এসেছে। বাকি ৩ টিতে সাবেকরাই বহাল রয়েছেন। 

খুলনার ৬টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন-

খুলনা-১ : (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ননি গোপাল মন্ডল।

খুলনা-২ : (সদর-সোনাডাঙ্গা) আসনে দলের একমাত্র প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বর্তমান সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

খুলনা-৩ : (খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

খুলনা-৪ : (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী।

খুলনা-৫ : (ডুমুরিয়া- ফুলতলা) আসনে বর্তমান সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।

খুলনা-৬ : (কয়রা-পাইকগাছা) আসনে মো. রশিদুজ্জামান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ