মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ফরিদাবাদ মাদরাসার প্রবীণ মুহাদ্দিস মাওলানা আব্দুল গণী গুরুতর অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাবিব মুহাম্মাদ ||

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস (শায়খে সানী) মাওলানা আবদুল গণী গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি রয়েছেন।

জানা যায়, গতকাল সোমবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ২ টায় তাকে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হসপিটালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে আজ মঙ্গলবার  বিকেল ৪ টায় তাকে আইসিউতে নেওয়া হয়। 

আওয়ার ইসলামকে তথ্যটি নিশ্চিত করেছেন তার জামাতা মাওলানা মাসুদ। তিনি তার শশুরের জন্য দোয়া চেয়ে বলন, মাওলানা আব্দুল গণী সাহেব সংকটাপন্ন অবস্থায় আইসিউতে রয়েছেন। হুজুরের অবস্থা আশঙ্কাজনক। আমরা তার ছাত্র  ও হিতাকাঙ্ক্ষী সকলের নিকট বিশেষ দোয়া কামনা করছি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৭০ বছর বয়সী প্রবীণ এ আলেমের ২০১৬ সালে পাকস্থালিতে ক্যান্সার ধরা পড়ে। দেশে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার উদ্দেশ্য  ২০১৭ সালে তাকে ভারতে নেওয়া হয়। ভারতের কলকাতা সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধীনে দীর্ঘদিন  চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে গত কয়েক মাস আগে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকে আবারো তার অবস্থার অবনতি ঘটে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ