সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

শুক্রবার থেকে শুরু হচ্ছে লক্ষ্মীপুরের কলাকোপা মাদরাসার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাবিব মুহাম্মাদ 
লক্ষ্মীপুর প্রতিনিধি 

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদরাসার বার্ষিক মাহফিল । (১ ও ২ ডিসেম্বর) রোজ শুক্র ও শনিবার দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির ৯৬ তম মাহফিল। প্রতিদিন  দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত চলবে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম।

উক্ত মাহফিলে প্রথম দিন আলোচক হিসেবে উপস্থিত থাকবেন  বি-বাড়িয়া থেকে শাহ আহমদ শফি রহ.এর খলীফা, মুহাদ্দিস মাওলানা কামালুদ্দিন সাহেব এবং ঢাকা থেকে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ  মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। দ্বিতীয় দিন  আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা থেকে শায়খুল হাদিস মাওলানা মুশতাক আহমদ এবং হাতিয়া থেকে মাওলানা নুরুস ইসলাম শরীফ। এছাড়া আরো উপস্থিত থাকবেন জাতীয় ও স্থানীয়  উলামায়েকেরাম। উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস  মাওলানা আব্দুল হান্নান। 

মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান বলেন, জামিয়ার মাহফিল উপলক্ষে সব ধরনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে সকল আসবাবপত্র ব্যবস্থা করা হয়েছে। দ্বীনি মাহফিল মুলিম উম্মাহর আত্মার খোরাক জোগায়।  ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তাদের সেই রুহের খোরাকের ব্যবস্থা করে থাকে। আওয়ার ইসলামের মাধ্যমে আমি সবাইকে উক্ত মাহফিলে অংশগ্রহণের জন্য  আহ্বান করছি।

জানা যায়, জামিয়া ইসলামিয়া কলাকোপা দেশের প্রাচীনত একটি দীনি শিক্ষা প্রতিষ্ঠান। শতবর্ষ ছুঁয়েছুঁয়ে তার পথ চলা। এটি তৎকালীন  বৃহত্তর নোয়াখালী জেলার সর্বপ্রথম দাওরায়ে হাদিস মাদরাসা। ১৯৩১ খ্রিষ্টাব্দে লক্ষ্মীপুর জেলার রামগতি থানার কলাকোপা গ্রামে তা  প্রতিষ্ঠা করা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ