মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল পুলিশ ভ্যান, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জামালপুরে রেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় পুলিশের একটি ভ্যান দুমড়েমুচড়ে গেছে। এ সময় মারা গেছেন  ভ্যানে থাকা আহসান হাবিব (৩৫) নামের এক কনস্টেবল ।

আজ রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে শহরের শেখেরভিটা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ছেড়ে আসা কমিউটার ট্রেন জামালপুর শহরের শেখেরভিটা রেল ক্রসিং অতিক্রমকালে পুলিশের টহলরত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ভ্যানে থাকা পুলিশ কনস্টেবল আহসান হাবিব ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরিফুল ইসলাম নামের আরেক কনস্টেবল। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকাগামী কমিউটার ট্রেনের সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক পুলিশ সদস্য।

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ