মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুইজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের শেখপাড়া গ্রামে মাহিন্দ্রা ও নসিমনের সংঘর্ষে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন ।নিহতরা হলো- শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান এবং নৌপাড়া এলাকার মেহের আলী বিশ্বাসের ছেলে মাহিন্দ্রা চালক বাবু বিশ্বাস। এ ঘটনায় আহত হয়েছেন স্বপন মিয়া নামের আরও একজন ।

স্থানীয়রা জানান, শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে মাগুরা থেকে ওয়াজ মাহফিল শুনে ঝিনাইদহে ফিরছিলেন কয়েকজন মুসল্লি। পথে মাগুরা-শ্রীপুর সড়কের শৈলকুপা উপজেলার শেখপাড়া নামক স্থানে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রায় থাকা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান, চালক বাবু বিশ্বাসসহ তিনজন গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহিন্দ্রার চালক বাবু বিশ্বাস ও মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আসাদুজ্জামান মারা যান। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হতাহতদের বাড়ি শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে।

লাঙ্গলবাদ পুলিশ ক্যাম্পের এসআই হামিদুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মাগুরায় নিহতদের ময়নাতদন্ত করা হবে।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ