বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নেত্রকোণায় হত্যা মামলার ৬ ঘন্টার মধ্যে মূল আসামি গ্রেফতার, আসামির দায় স্বীকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাহিদুল ইসলাম
নেত্রকোনা জেলা প্রতিনিধি>

নিজের পিতাকে হত্যার দায়ে সাহেরা খাতুন (৩৮) নামে একজনকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, শুক্রবার (২৯ ডিসেম্বর) বিবাদী মোছা. সাহেরা খাতুন(৩৮) নিজ ঘরে তার পিতাকে হত্যা করে থানা পুলিশ কে সংবাদ দেয় যে, কে বা কাহারা তার পিতাকে হত্যা করে রেখে গেছে।

সংবাদ পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খুনের  ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য বিবাদী সাহেরা খাতুন, মামলার বাদী হাজেরা আক্তার আনেছা সহ ৫ জনকে থানায় নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিবাদী সাহেরা খাতুন তার পিতাকে খুনের কথা স্বীকার করে। তার বাবা তাকে জমি লিখে না দেয়ার কারনে হয়ে ক্ষোভের বশবর্তী হয়ে তরকারি কাটার দা দিয়ে কুপিয়ে তার পিতাকে হত্যা করে।

পরবর্তীতে বাদী হাজেরা আক্তার বিবাদীর পরামর্শে থানা পুলিশ ও অন্যান্য উপস্থিত লোকজনের কাছে প্রতিপক্ষ শান্ত মিয়া  আ. রহমান গংরা তার স্বামীকে হত্যা করেছে বলে প্রচার করতে থাকে। প্রতিপক্ষের লোকজনদেরকে হত্যা মামলায় ফাঁসানোর জন্য মিথ্যা সাজানো ঘটনার আশ্রয় নেয় বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ