বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহীর প্যানেল মেয়র আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নিযাম উল আযীমকে আটক করেছে যৌথবাহিনী।

নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে শনিবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে নহানগরীর সাগরপাড়া বল্লভগঞ্জ এলাকার নিজ বাসা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা তাকে আটক করে। 

র‍্যাব-৫ রাজশাহীর অধিনায়ক (সিও) লে. কর্নেল মুনিম ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে আটক করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ইলেকট্টোরাল আদালতে হাজির করা হবে। 

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ