মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মন্ত্রীর ছেলেকে গ্রেপ্তারের নির্দেশ নির্বাচন কমিশনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নরসিংদীতে ভোট কারচুপির অভিযোগে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

অভিযোগ উঠেছে, ভোট শুরুর কিছুক্ষণ আগে সাদী ভোটকেন্দ্রে ঢুকে ১২টি ব্যালট বইয়ে জোরপূর্বক আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক 'নৌকায় সিল মারেন।

অভিযোগের ভিত্তিতে সকাল ৮টার পর বেলাব উপজেলার সান্নাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। ভোট বাতিল হওয়ায় নরসিংদী-৪ আসনের প্রিসাইডিং অফিসারকেও আটক করেছে পুলিশ।

নরসিংদী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, 'ভোট কারচুপির অভিযোগে কেন্দ্রে ভোট বাতিল হওয়ার পরপরই এ আসনের প্রিসাইডিং অফিসার হারুনুর রশিদ, ইব্রাহিমপুর সরকারি প্রানিক বিদ্যালয়ের অধ্যক্ষকে জিজ্ঞসাবাদের জন্য আটক করা হয়।'

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব)। আসনে একটি পৌরসভা ও ২০টি ইউনিয়নের ১৫৮টি কেন্দ্রে মোট ভোটারসংখ্যা ৪ লাখ ২ হাজার ৬১০। এই ভোটারদের মধ্যে ২ লাখ ৩২ হাজার ৮২৭ জন নারী, ১ লাখ ৯৯ হাজার ৭১১ জন পুরুষ এবং তৃতীয় লিঙ্গের দুই ভোটার রয়েছেন।

নরসিংদী-ও থেকে এ আওয়ামীলীগের টিকিট নিয়ে হুমায়ূন পুনরায় নির্বাচন করছেন। এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খান বিষ্ণু স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন।

/এইচএএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ