মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

জামানত হারালেন সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ জামানত হারিয়েছেন। নির্বাচনে তিনি ভোট পেয়েছেন মাত্র ৩ হাজার ১৫১টি। 

বিএসপি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে প্রার্থী হয়েছিলেন। এ নিয়ে পরপর দুই নির্বাচনে জামানত হারালেন তিনি। 

এ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি। তিনি পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব পেয়েছেন ৩৬ হাজার ৫৮৭ ভোট। 

অন্যদিকে একতারা প্রতীকে সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ ৩ হাজার ১৩৮, ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহাজাহান ২৫৭, মোমবাতি প্রতীকে মো. হামিদুল্লাহ ১ হাজার ৫২৫, চেয়ার প্রতীকে মীর ফেরদৌস আলম ৫২৫, ফুলকপি প্রতীকে রিয়াজ উদ্দিন চৌধুরী ৩১৩ এবং লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো. শফিউল আজম পেয়েছেন ২৫৫ ভোট। 

এ ছাড়া শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ১৪ দলীয় জোট নেতা ও এই আসনের বর্তমান সংসদ সদস্য ফুলের মালা প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী পেয়েছেন ২১৩ ভোট পেয়েছেন। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ