বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নেত্রকোনায় জোছনা আক্তার হত্যাররহস্য উদঘাটন, ৩ আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নেত্রকোণা জেলা প্রতিনিধি>

হাত-পা বাধা অবস্থায় এক বৃদ্ধার লাশ নিজ ঘর থেকে উদ্ধার করেছে নেত্র‌কোণা ম‌ডেল থানা পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) নেত্রকোণা শহরে নিউটাউন বিলপাড় এলাকা এ লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জোছনা বেগম (৭০) এলাকার মৃত আবুল মুন্সীর স্ত্রী। জোছনা বেগমের তিন ছেলের মধ্যে এক ছেলে বগুড়া, এক ছেলে বরিশাল থাকেন। বড় ছেলে মিল্টন মোল্লার সঙ্গে নিউটাউন বিলপাড়ের বাসায় বসবাস করতেন তিনি।

১০ দিন আগে মিল্টন বরিশাল যান কাজে। মিল্টনের স্ত্রীও আটপাড়ায় তার বাবার বাড়িতে যান। এ কারণে কয়েকদিন ধরে জোছনা বেগম বাসায় একা ছিলেন।গত রাত‌ে নিহ‌তের ছে‌লে মিল্টন বার বার ফোন করলেও তার মা ফোন ধরছিলেন না। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে জোছনা বেগমের ভাই ফেরদৌস দরজার তালা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে জোছনা বেগমের হাত, পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে তদন্তে নামে জেলা পুলিশের একটি চৌকস দল। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আনুমানিক তিনটা নাগাদ তিনজনকে আটক করে। আটককৃতরা প্রাথমিকভাবে হত্যাকান্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করে। আটককৃত তিনজনের মধ্যে একজন নিহত জোসনা বেগমের নাতি (বড় ছেলে মিল্টনের ছেলে)। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার চাচার গাড়ি বিক্রির ১০ লাখ টাকা তার দাদির কাছে ছিল।  সেই টাকা চুরি করে নেয়ার জন্যই সে তার দুই বন্ধু সহ বাড়িতে যায়। কিন্তু তার দাদি তাদেরকে দেখে ফেলে এবং তাকে চিনতে পারে। যার ফলে তারা এ হত্যাকাণ্ড ঘটায়। এ বিষয়ে নিহতের ছেলে নাজমুল হাসান রুজেন বাদী হয়ে মামলা দায়ের করে। আসামিদের আদালতে স্বীকারোক্তির জন্য প্রেরণ করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ