শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

বেনাপোলে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে রইস উদ্দীন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

গতকাল সোমবার রাতে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। নিহত রইস উদ্দিনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টসংলগ্ন এলাকায় ভারত থেকে আসা গরু চোরাকারবারিদের সীমান্ত অতিক্রম করে আসতে দেখে বিজিবির টহলদল তাঁদের ‘চ্যালেঞ্জ’ করে। চোরাকারবারিরা তখন দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় বিজিবি টহলদলের সদস্য সিপাহি মোহাম্মদ রইস উদ্দীন চোরাকারবারিদের পেছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়েন। এরপর তাকে খুজে পাওয়া যায়নি।

পরে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল আহমেদ  হাসান জামিল বলেন, সিপাহি রইস উদ্দীনের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সব পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ