শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

আজ জেলায় জেলায় কালো পতাকা মিছিল করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আজ শুক্রবার জেলায় জেলায় ও আগামীকাল শনিবার ঢাকাসহ মহানগর পর্যায়ে কালো পতাকা মিছিল করবে বিএনপি। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কর্মসূচিতে বড় জমায়েত করার প্রস্তুতি নিয়েছে দলটি। বিশেষ করে ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলে বিএনপি আবার তাদের জনসমর্থনের প্রমাণ দিতে চায়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম, কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং সংসদ বাতিল, সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে এই কালো পতাকা মিছিল করবে বিএনপি। 

কালো পতাকা মিছিল সফল করতে ঢাকা ও এর আশপাশের জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। এতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। সংঘাত এড়িয়ে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন দলের নীতি-নির্ধারকরা। 

একই দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ অন্যান্য দল ও জোট পৃথকভাবে কালো পতাকা মিছিল করবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ