মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

বেওয়ারিশ হিসেবেই দাফন হলো নালায় পাওয়া নবজাতকের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংংগ্রহীত

ব্রাহ্মণবাড়িয়ায় কালভার্টের নিচ থেকে পাওয়া সেই নবজাতকের মরদেহ দাফন করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তার জানাজা শেষে মেড্ডা করবস্থানে দাফন করা হয়। আর এটির দায়িত্ব নেয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’।

গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে তাকে উদ্ধার করা হলেও বুধবার রাত ৮টা দিকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন নবজাতক কন্যা শিশুটির মৃত্যু হয়। বৃহস্পতিবার মরদেহটির ময়নাতদন্ত করা হয়। তবে গত ৩ দিনেও স্বজনদের কোনো খোঁজ না পাওয়ায় মরদেহটি বেওয়ারিশ হিসেবেই দাফন করা হয়।

এ বিষয়ে বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন জানান, মূলত করোনায় মৃতদেহ ও বেওয়ারিশ লাশ দাফনের জন্যই বাতিঘরের প্রতিষ্ঠা। পরিচয়হীন লাশ আসলেই এই সামাজিক সংগঠনের সদস্যরা এগিয়ে যান। তবে নবজাতক শিশুটির স্বজনদের জন্য তারা অনেক অপেক্ষা করেছেন। এখন পর্যন্ত কেউ আসেনি। তাই বাতিঘরের সদস্যরা তার জানাজা শেষে দাফনের ব্যবস্থা করে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কালভার্ট এলাকার নালা থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতককে উদ্ধার করে পুলিশ। মূলত কান্নার আওয়াজ পেয়ে নবজাতকটিকে পলিথিনে মোড়ানো অবস্থায় পান পাহারাদাররা। নালায় ফেলে রাখায় নবজাতকের মুখের একাংশ ইঁদুর ও পোকামাকড় ক্ষতবিক্ষত করে ফেলে। এ অবস্থায় ৯৯৯ এ কল দিলে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ