মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শীত যেতে না যেতেই প্রকৃতিতে হানা দিয়েছে বৃষ্টি। তার সাথে বাড়ছে তাপমাত্রাও। তবে সামনে বৃষ্টির প্রবণতা কমে আসবে, পাশাপাশি দিনের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেয়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যনুয়ায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ভোরের দিকে সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা ঝরতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা বাড়তে পারে।
শনিবার সন্ধ্যা থেকে রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বর্ধিত ৫ দিনের পূর্বাভাস বলছে শেষের দিকে দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ