মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

খাগড়াছড়ি ইসলামী আইন গবেষণা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি ইসলামী আইন গবেষণা পরিষদের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ফেব্রুয়ারি) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের হাসপাতাল গেইট সংলগ্ন ইসলামিয়া মাদরাসায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সভা শুরু হয়।

পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি মীর হোসেনের সভাপতিত্ব সেক্রেটারি মুফতি মঈন উদ্দিন (জামিল) ও প্রচার সম্পাদক সম্পাদক মুফতি আলমগীর হোসেন (আলা আমিন) এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা অংশগ্রহণ করেন পরিষদের উপদেষ্টা মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী ,মাওলানা মুফতি নোমান, মাওলানা মুফতি রবিউল ইসলাম শামীম, পরিষদের সভাপতি মুফতি মতিউর রহমান (আব্দুল মতিন) ,সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক জামী ,সমাজ কল্যাণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান আজিজী প্রমুখ।

এ সময় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সেক্রেটারি মাওলানা নুরুল কবির আরমান, হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শফিউল্লাহ হাবিবি,খাগড়াছড়ি ইসলামিক আইন গবেষণা পরিষদের সহ-সভাপতি মুফতি আলী আহমদ, মুফতি শফিকুল ইসলাম, মুফতি ইব্রাহিম খলিল ,যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইমরান খান, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আমজাদ হোসাইন, অর্থ সম্পাদক মুফতি আব্দুল হান্নান, সহ অর্থ সম্পাদক মুফতি হাসান মাহমুদ ,সহ দপ্তর সম্পাদক মুফতি আব্দুল জলিল, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আব্দুল হান্নান জুলফিকার, কার্যকরী সদস্য মুফতি আব্দুল্লাহ আল নোমান  প্রমুখ ও উপস্থিত ছিলেন। 

সভাপতির বক্তব্যে মাওলানা মুফতি মীর হোসেন বলেন, এক সময় পার্বত্য চট্টগ্রামের আলেম-ওলামা ও মুফতিদের খুবই কম ছিল। এ সংগঠন ছড়িয়ে ছিটিয়ে থাকা মুফতিদেরকে ঐক্যবদ্ধ করে জাতিকে সঠিক সমস্যার সমাধান দিতে সক্ষম হবে-ইনশাল্লাহ। একদিন এই সংগঠন পার্বত্য চট্টগ্রামের কওমী ওলামায়ে কেরামের বৃহত্তম প্লাটপর্মে পরিণত হবে। তিনি সকল মুফতি ও বিজ্ঞ ওলামায়ে কেরামকে এ সংগঠনের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ