শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

দুর্গাপুরে জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি>

নেত্রকোনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ  দুর্গাপুর উপজেলা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৮ ফেব্রুয়ারি ) উপজেলার চন্ডিগড় ইউনিয়নের জানিরগাও বাজারের মুক্তিযোদ্ধা মার্কেট আল ইত্তেহাদ হলরুমে এ সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুফতি জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং মুফতি এনায়েতুল্লাহ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ তাহের কাসেমী।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন নগরী, মাওলানা মাওলানা আজিজুল হক, ছাত্র জমিয়ত বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা সানোয়ার আহমেদ ছাত্র জমিয়ত বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী হাবিবুল্লাহ, দেলোয়ার হোসাইন জেলা শাখার অর্থ সম্পাদক হাফেজ শামীম আহমাদ ছাত্র জমিয়ত জেলা শাখার প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল আজিজী সহ প্রমুখ।

সর্বশেষ সকলের সম্মতিক্রমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন নগরী মুফতি মোস্তাফিজুর রহমান নোমানীকে সভাপতি এবং মুফতি এনায়েতুল্লাহ খানকে সাধারণ সম্পাদক ও মুফতি সাআদ আহমাদকে সাংগঠনিক সম্পাদক ও মাওলানা হারুনুর রশীদকে প্রচার সম্পাদক করে তিন বছর মেয়াদি ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ