মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

হিফযুল হাদিস রাজশাহী বিভাগের বাছাইপর্বে বিজয়ী হলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজকীয় সৌদি দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে অফিস কর্তৃক আয়োজিত হিফজুল হাদিস বাছাই পর্ব ১৪৪৫ হিজরীতে দেশের সকল বিভাগে অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৮ ফেব্রুয়ারি) মাদরাসা ইশাতুল ইসলাম আস সালাফিয়া রানীর বাজার রাজশাহীতে বিভাগের বাছাই পর্ব হয়।

প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হিফযুল হাদিস বাছাই পর্ব পরীক্ষা চলে।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসাটির অধ্যক্ষ শাইখ সাঈদুর রহমান রিয়াদী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের প্রফেসর ড. বারকুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিলিজিয়াস অ্যাটাশে অফিসের দাওয়াহ, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক কর্মকর্তা মো. আব্দুস সোবহান।

শায়েখ মোহাম্মদ আকমাল হোসাইনের তত্ত্বাবধানে রাজশাহী বিভাগের হিফযুল হাদিস বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষে ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয় এবং তাদের ক্রেস্ট, উপহার ও বিশেষ সম্মাননা দেওয়া হয়। তারা আরও আটটি অঞ্চল থেকে আসা ১০ জন করে মোট ৮০ জন বিজয়ীদের সঙ্গে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবেন।

বিজয়ীরা হলেন

১. আমিন বাবু

২. জুনায়েদ বিন হারুন

৩. মো. রেজওয়ান ইসলাম

৪. জুবায়ের হোসাইন

৫. মো. সুবাইর বিন রশীদ

৬. মো. শাকিল আলী

৭. মো. আব্দুল আউয়াল

৮. আতাউল্লাহ

৯. আফতাবুর রহমান

১০. আ. রহমান বিন আনারুল

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ