শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

একসঙ্গে খোঁড়া হচ্ছে একই পরিবারের সেই ৫ জনের কবর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো একই পরিবারের পাঁচজনের জন্য পাশাপাশি কবর খোঁড়া হচ্ছে। ছবি: সময় টিভি

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একই পরিবারের ৫ জন। নিহতদের গ্রামের বাড়ি শাহবাজপুরের সৈয়দ বাড়িতে চলছে শোকের মাতম। নিহতদের মরদেহ নিয়ে রাজধানী থেকে রওনা হয়েছে লাশবাহী অ্যাম্বুলেন্স।

নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), তার স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে কাশফিয়া (১৭) ও নূর (১৩) এবং ছেলে আব্দুল্লাহ (৭)।

তারা রাজধানীর মগবাজার এলাকায় থাকতেন বলে জানা গেছে।

নিহত কাউসারের স্ত্রীর বড় ভাই নেসার আহমেদ জানান, দেড় মাস আগে ইতালি থেকে দেশে ফেরেন কাউসার। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে পরিবারের সদস্যদের নিয়ে বেইলি রোডে ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান তিনি।

কিন্তু সেখানে অগ্নিদগ্ধ হয়ে কাউসার, তার স্ত্রী ও সন্তানরা প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নেসার আহমেদ আরও জানিয়েছেন, বাদ আসর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সেখানে একই সারিতে ৫ জনের জন্য কবর খোঁড়া হয়েছে।

এদিকে, বেইলি রোডে বহুতল ভবনে লাগা বৃহস্পতিবারের ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এর মধ্যেই ছিলেন একই পরিবারের ওই পাঁচজন।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ৪৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিতের পর রাজারবাগ পুলিশ হাসপাতালে আরও একজন মারা গেছেন বলে খবর পাওয়া যায়। এছাড়া শুক্রবার (১ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আরও দুই জন মারা যান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ