শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

চট্টগ্রামে স্টেশনে রাখা ট্রেনের বগিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত ১১টায় নগরীর সদরঘাট থানার এসআরবি রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, সদরঘাট থানার এসআরবি রেল স্টেশন এলাকায় ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর সদরঘাট থানার এসআরবি রেল স্টেশনে রাখা দুটি ট্রেনে আগুন লাগে। বগিগুলো কয়েকদিন আগে ওই এলাকায় আনা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ