শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালো মাদরাসার শিশু শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছে আব্দুলাহ মাহমুদ রিফাত ( ১১ ) মাদরাসার এক শিশু শিক্ষার্থীর। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা ও ভাই। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অপর শিশুটির অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ( ১৪ মার্চ ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তা ময়ূরী ভিলার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুই শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আব্দুল হাই লিটন। ময়ূরী ভিলার সামনে পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আব্দুলাহ মাহমুদ রিফাত ( ১১ )। আহত লিটন ও তার অপর সন্তান ফাহাদকে ( ১৪ ) হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে আহত ফাহাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার ( এসআই ) শফিউল আলম। একই থানার সহকারী উপ-পরিদর্শক ( এএসআই ) আরিফুর রহমান ঘটনাস্থল থেকে জানান, দুর্ঘটনার পরপরই রাস্তায় থাকা লোকজন কাভার্ডভ্যান চালককে ধরে মারধর করেছে। তাকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

এসআই আরিফুর আরও বলেন, যতটুকু জানা গেছে, আগামীকাল মাদরাসা বন্ধ হওয়ায় আব্দুল হাই লিটন তার দুই শিশু সন্তানকে সেখান থেকে নিয়ে মোটরসাইকেল করে বাসায় ফিরছিলেন। কিন্তু পথেই দুর্ঘটনার কবলে পড়ে হারালেন ছোট ছেলেকে।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ