শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ক্ষতিগ্রস্ত সিএনজিচালিত অটোরিকশা

চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় দগ্ধ হয়ে চালকের মৃত্যু হয়। তবে ওই অটোরিকশায় কোনো যাত্রী ছিল না বলে জানা গেছে।সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রাফিক পুলিশের সিগন্যাল পেয়ে অটোরিকশাটি ঘোরানোর সময় অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে আগুন লেগে যায়। পরে ঘটনাস্থলেই আগুনে পুড়ে ড্রাইভারের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ওই সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সেই আগুনে চালক পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষণিক নিহত চালকের নামপরিচয় জানা যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াবদুল ইসলাম বলেন, আমি ঘটনাটি শুনেছি। তাৎক্ষণিকভাবে চালকের নাম-পরিচয় জানা যায়নি। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করেছে। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ